ময়মনসিংহের জেলা প্রশাসকের করোনা শনাক্ত

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ আগস্ট ২০২০, ০১:১৯আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০১:২৩

ময়মনসিংহের জেলা প্রশাসকের করোনা শনাক্ত

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যারবে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন ডা. এবিএম মশিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে জেলা প্রশাসকের গানম্যান সাইফুল ইসলাম ও গাড়িচালক বেলায়েত হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলে করোনা শনাক্ত হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান নিজ বাসভবনে আইসোলেশনে আছেন এবং তার শারীরিক অবস্থা ভালো।

সিভিল সার্জন আরও জানান, মঙ্গলবার ময়মনসিংহে ২৬২টি নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরমধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এবং সদর উপজেলায় ১৮, মুক্তাগাছায় পাঁচ জন, ত্রিশালে চার জন, ভালুকায় তিন জন, ঈশ্বরগঞ্জে দুজন, তারাকান্দা ও গফরগাঁওয়ে একজন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৭৬৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৩০৩ এবং প্রাণহানি ঘটেছে ২৮ জনের।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম