এমপি রমেশ চন্দ্র সেন করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ০৩:১৬আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৩:৩৩

রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। বুধবার ( ৫ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার। সাবেক পানিসম্পদ ও খাদ্যমন্ত্রী নিজ ফেসবুক পেজেও এ খবর জানিয়ে লিখেন, করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। দ্রুত সুস্থতার জন্য দোয়াপ্রার্থী। ঈশ্বর সহায় হবে।
এই সংসদ সদস্য ছাড়াও জেলায় নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩৭। মারা গেছে আটজন।
সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, তার দেহে সোডিয়াম ডেফিসিয়েন্সি দেখা দিলে গত ৩ অগাস্ট নমুনা সংগ্রহ করা হয়। এছাড়াও সেদিন জেলা থেকে আরও ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার রাতে দিনাজপুর থেকে প্রাপ্ত রিপোর্টে রমেশ সেনসহ ৯ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।
সিভিল সার্জন জানান, রমেশ চন্দ্র সেনের কোনও উপসর্গ নেই। তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ঘরেই চিকিৎসা হচ্ছে তার। বাড়ির বাকিরা সুস্থ আছেন।
আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক দ্বীপক কুমার রায় জানান, রমেশ চন্দ্র সেন কোভিড আক্রান্ত হলেও তেমন কোনও উপসর্গ ছিল না। আর সরকারী ও দলীয় কাজে ব্যস্তও ছিলেন। ৩ জুলাইয়ে নমুনা সংগ্রহের পরও তিনি ৪ ও ৫ জুলাই স্থানীয় সার্কিট হাউজ ও জেলা প্রশাসন সভাকক্ষে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভাসহ নানা অনুষ্ঠানে অংশ নেন। সেক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা এখনও জানা যায়নি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি