ভাঙনে বিলীন হলো শিমুলিয়ার ভিআইপি ফেরিঘাট

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ১৪:১৭আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:৩৯

ভাঙনে বিলীন হলো শিমুলিয়ার ভিআইপি ফেরিঘাট দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ভিআইপি ফেরিঘাট পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর থেকে ভাঙন শুরু হয়ে ঘাটটি নদীতে বিলীন হয়ে যায়।

শিমুলিয়া ঘাটের পার্কিং এরিয়াতেও ভাঙন দেখা দিয়েছে। ওদিকে, বাকি যে দুটি ঘাট আছে সেগুলোও হুমকির মুখে রয়েছে। এ অবস্থায় ২ নম্বর ফেরিঘাট বন্ধ আছে এবং ১ নম্বর ফেরিঘাট দিয়ে সীমিত আকারে যান পারাপার হচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, ভাঙন শুরু হলে ফেরিঘাটের পল্টুন সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সীমিত আকারে ফেরি চলছে। তবে, ঘাটে নদী পারাপারের জন্য তেমন কোনও যান নেই। সব মিলিয়ে একশ' যানবাহনের কম হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী, সুযোগ পাচ্ছে আরও ৩১২ এজেন্সি
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
মেসিকে যেভাবে বিদায় জানাবে আর্জেন্টিনা
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
‘ফেডারেশনে চেষ্টা করেও পারিনি, তাই বিকেএসপিতে যোগ দিয়েছি’
‘ফেডারেশনে চেষ্টা করেও পারিনি, তাই বিকেএসপিতে যোগ দিয়েছি’
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি