এক ছেলে নিহত ও আরেক ছেলে আহতের খবরে মা জীবন্মৃত

উজ্জল চক্রবর্তী, কসবা থেকে ফিরে
০৬ আগস্ট ২০২০, ১৬:৫০আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১৭:৫১

এক ছেলে নিহত ও আরেক ছেলে আহতের খবরে মা জীবন্মৃত

লেবাননের বৈরুতে বিস্ফোরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের একই পরিবারের ছোট ভাই রাসেল নিহত ও বড় ভাই সাদেক আহত হয়েছেন।এই ঘটনা জানার পর থেকে রাসেলের মা-ভাইসহ পরিবারের সদস্যরা বার বার কান্নায় জ্ঞান হারাচ্ছেন। দুই ছেলের এমন শোক সংইতে না পেরে বেঁচে থেকেও জীবনের সাধ হারিয়ে ফেলেছেন মা। এদিকে একই উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের একই পরিবারের চারজন সদস্য আহত হওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা বাকরুদ্ধ।

স্বজনসহ রাসেলের পরিবারের সদস্যরা জানান, একটু সুখের আশায় ২০১৫ সালে রাসেলকে লেবাননের রাজধানী বৈরুতে নিয়ে যান বড় ভাই সাদেক আলী। সেখানে রাসেল তার বড় ভাইয়ের সঙ্গে একই পেট্রোল পাম্পে কাজ করতেন। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে লেবাননের রাজধানী বৈরুতে পর পর দুটি বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় রাসেল ওই পেট্রোল পাম্পে কর্মরত ছিলেন। বহুতল ভবনের বিচ্ছিন্ন অংশ রাসেলের ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এই ঘটনায় অফডিউটিতে থাকা তার বড় ভাই সাদেক আলী মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তার মাথায় ৩৬টি সেলাইয়ের প্রয়োজন হয়। পরে আহত সাদেক আলীসহ সেখানে থাকা বন্ধু ও স্বজনরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার কসবা গ্রামের বাড়িতে খবর দিলে শুরু হয় শোকের মাতম।

নিহত রাসেলের মা পারুল আক্তার কান্নায় ভেঙে সংজ্ঞা হারাচ্ছেন বারবার। তিনি বাকরুদ্ধ হয়ে কখনও ঘরে, কখনও পকুরপাড়ে গিয়ে সন্তানের ছবি নিয়ে বসে আছেন। যে কোনেও মূল্যে সন্তানের লাশ দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্যে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি।

এদিকে দেশে থাকা রাসেলের অপর বড়ভাই লিয়াকত আলীও কান্নায় বাকরুদ্ধ। রাসেলের ছোট বেলার খেলার সঙ্গী চাচাতো ভাই রমজান মিয়া জানান, অসময়ে চলে যাবে বলেই কী রাসেল এতো বিনম্র স্বাভাবের ছিলেন!

এদিকে খবর পেয়ে কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন রাসেলের বাড়িতে ছুটে যান। এসময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। পাশাপাশি এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের সহায়তায় লাশ যেন দেশের মাটিতে ফিরিয়ে আনা হয় সেই উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, একই উপজেলার বিনাউটি ইউনিয়নের গাববাড়ী গ্রামের মরহুম জহুর আলী ভূইয়ার ছেলেসহ একই পরিবারের চারজন বিস্ফোরণে আহত হয়ে লেবাননের একটি হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন। মরহুম জহুর আলী ভূইয়ার বড় ছেলে কবীর হোসেন ভূইয়া জানান, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টার দিকে জোড়া বিস্ফোরণের ঘটনার সময় তারা একটি ফ্ল্যাটে ছিলেন। কিন্ত বিস্ফোরণে কেঁপে ওঠে তাদের ভবন। এসময় জানালার কাঁচসহ পাশের ভবনের ধ্বংসাবশেষের আঘাতে তারা আহত হন।

আহতরা হলেন- কবীর হোসেন ভূইয়ার ছোট ভাই সুমন ভূইয়া, তার স্ত্রী শিরিন আক্তার, শিশু কন্যা সামিরা আক্তার ও ভাগিনা শাওন ভূইয়া। তারা বৈরুতের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের