নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

বরিশাল প্রতিনিধি
১১ আগস্ট ২০২০, ১৯:৫০আপডেট : ১১ আগস্ট ২০২০, ১৯:৫৩

নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি, ফার্মেসি মালিককে জরিমানা

বরিশালের গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডে নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অনিক মেডিক্যাল হলের মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে অভিযান শেষে ওই ফার্মেসির সামনেই আগুন দিয়ে সেসব সামগ্রী ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দিয়েছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন।

তিনি জানান, অনিক মেডিক্যাল হল ফার্মেসি থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অনুমতিবিহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল জব্দ করা হয়। এই ঘটনায় ফার্মেসি মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জব্দ নকল হ্যান্ড স্যানিটাইজার এবং ওষুধ ধ্বংস করা হয়।

অপরদিকে চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া নেশা জাতীয় ওষুধ বিক্রির অভিযোগে ওই ফার্মেসি থেকে ন্যালবান ও পেনারেক্স নামের বেশ কিছু ওষুধ জব্দ করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বরিশাল ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা ও মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক কমলেশ হালদারসহ অন্যান্যারা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের