সেই নবজাতকের ঠাঁই হলো এক নিঃসন্তান দম্পতির ঘরে

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২০, ১৯:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৯:০৯

সেই নবজাতকের ঠাঁই হলো এক নিঃসন্তান দম্পতির ঘরে

রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই ছেলে নবজাতকের ঠাঁই মিলেছে। শুক্রবার (১৪ আগস্ট) প্রায় মধ্যরাতে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমানের তত্ত্বাবধানে থাকা নবজাতকটি এক অনুষ্ঠানের মাধ্যমে পাগলা কানাই ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের হারুন অর রশিদ নামে এক নিঃসন্তান দম্পতির কাছে লালন পালনের জন্য হস্তান্তর করা হয়।

শিশুটিকে পাওয়ার জন্য যারা আবেদন করেন, তাদের দরখাস্ত পর্যালোচনা করা হয় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভর অফিস কক্ষে। সভা শেষে উদ্ধার হওয়া নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য হারুন অর রশিদের কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রশিদ, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল ছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের