স্পিরিট পানে কলেজছাত্রের মৃত্যু, অসুস্থ ২

বগুড়া প্রতিনিধি
১৭ আগস্ট ২০২০, ১৫:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৫:৪৬

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে বিষাক্ত রেকটিফায়েড স্পিরিট পানে হাবিব হাসান (২৫) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এছাড়া তার অসুস্থ দুই বন্ধুর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সোমবার (১৭ আগস্ট) সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত হাবিব হাসান চর চন্দনবাইশা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। নদীভাঙনে বাড়িঘর বিলীন হওয়ায় তিনি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে নানা মৃত আছির উদ্দিনের বাড়িতে বসবাস করতেন। তিনি চন্দনবাইশা ডিগ্রি কলেজে স্নাতকের ছাত্র ছিলেন। রবিবার সন্ধ্যার দিকে হাসান বন্ধু দীঘলকান্দি গ্রামের সুরুজ্জামান বেপারির ছেলে সানোয়ার হোসেন (২৫) এবং একই গ্রামের লিখন তরফদারের ছেলে দিগন্ত তরফদারের (২৪) সঙ্গে নেশাদ্রব্য পান করেন। রাত ১০টার দিকে তিন জনের পেটব্যথা ও বমি শুরু হয়। তাদের প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মনির সজীব প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১১টার দিকে হাবিব মারা যান। চিকিৎসকরা দিগন্ত তরফদারকে প্রাথমিক চিকিৎসা দেন। বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকলেটপ্রেমী হয়েও ৪৭-এ ফিট ইমরান হাশমি, কী তার ডায়েটের রহস্য
চকলেটপ্রেমী হয়েও ৪৭-এ ফিট ইমরান হাশমি, কী তার ডায়েটের রহস্য
২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন
২০০ মেগাপিক্সেলের গিম্বল ক্যামেরা নিয়ে চীনে এলো অনার রোবট ফোন
পোড়ামাটির কারুকাজে ইতিহাসের অনন্য নিদর্শন কান্তজিউ মন্দির
পোড়ামাটির কারুকাজে ইতিহাসের অনন্য নিদর্শন কান্তজিউ মন্দির
পনির পোলাও: এক হাঁড়িতেই জমে উঠুক সুগন্ধি ও স্বাদের আয়োজন
পনির পোলাও: এক হাঁড়িতেই জমে উঠুক সুগন্ধি ও স্বাদের আয়োজন
সর্বাধিক পঠিত
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত