গাইবান্ধায় ত্রাণ দিতে গিয়ে ব্রহ্মপুত্রে শিক্ষার্থী নিখোঁজ

গাইবান্ধা প্রতিনিধি
২১ আগস্ট ২০২০, ১৮:১৭আপডেট : ২১ আগস্ট ২০২০, ১৮:২২

গাইবান্ধায় ত্রাণ দিতে গিয়ে ব্রহ্মপুত্রে শিক্ষার্থী নিখোঁজ গাইবান্ধা সদরের কামারজানিতে ত্রাণ দিতে গিয়ে নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে বোরহান উদ্দিন নিশাদ (২০) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিকাল সোয়া ৫টা পর্যন্ত তার কোনও সন্ধান মেলেনি।

নিখোঁজ বোরহান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। নিশাদ সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামের মতিউল আলমের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কামারজানি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুস সালাম জাকির। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কামারজানির গোঘাট গ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙন ও বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়। নিশাদ তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নৌকায় করে ত্রাণ বিতরণ করছিলেন। এসময় হঠাৎ করে নিশাদ নৌকা থেকে পড়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়।

ঘটনার পর থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তৎপরতা চালায় স্থানীয় ডুবুরিরা। এছাড়া খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে বিকাল সোয়া ৫টা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনও সন্ধান পাওয়া যায়নি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম