‘ডাকাতদের’ কাছে মিললো বোমা ও বিপুল পরিমাণ অস্ত্র

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০২০, ১৭:২৫আপডেট : ২২ আগস্ট ২০২০, ১৮:১৮

ডাকাতদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সাতটি তাজা হাত বোমা, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বোমা তৈরির বিস্ফোরক দ্রব্যসহ পাঁচ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতদের মধ্যে এক নারীও রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় একাধিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, তারা ডাকাত দলের সদস্য এবং বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

শনিবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জব্দ করা বোমা

আটককৃতরা হচ্ছে মোমেন, শুক্কুর আলী, নাজিম উদ্দিন, বাবুল হোসেন ও মমতাজ। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা ও একজনের বিরুদ্ধে দুইটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, শুক্রবার রাতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ারচর এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাতটি তাজা হাত বোমা, পাঁচটি বড় রাম দা, তালা কাটার মেশিন ও  ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুই জনকে আটক করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মতে একই এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ডাকাত দলের আরও তিন সদস্যকে আটক করা হয়। এসময় নারী সদস্যের বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ। অস্ত্র

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে বলে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান