হাওর বিষয়ক মন্ত্রণালয় স্থাপনের দাবি

নেত্রকোনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ১৮:১৫আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৮:২০

হাওর বিষয়ক মন্ত্রণালয় স্থাপনের দাবি

হাওরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছে ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম’।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই দাবি জানানোর পর জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও পেশ করেছে।

সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য সচিব সুস্থির সরকার। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, হাওর আন্দোলনের নেতা সজিব সরকার জয় এবং সাংবাদিক ও লেখক সঞ্জয় সরকার।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, 'দেশের সাতটি জেলা নিয়ে গঠিত হাওরাঞ্চল অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা এবং প্রয়োজনীয় উদ্যোগের অভাবে স্বাধীনতার ৪৯ বছরেও এলাকাটির কাঙ্খিত উন্নয়ন হয়নি। এ কারণে হাওরের বাসিন্দারা আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি অপরিকল্পিত উন্নয়নসহ নানা প্রতিবন্ধকতায় দিনে দিনে হাওরের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তাই পার্বত্য অঞ্চলের মতো হাওর এলাকার জন্যও একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
টাইব্রেকারের রোমাঞ্চে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
ফেনীতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
ফেনীতে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেলো ব্যবসায়ীর
জুনে ডিএমপির ‘বিশেষ অভিযানে’ গ্রেফতার কতজন, জব্দ হলো কী কী
জুনে ডিএমপির ‘বিশেষ অভিযানে’ গ্রেফতার কতজন, জব্দ হলো কী কী
বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের নীতিমালা জারি
বন্ধ শিল্পকারখানা পুনরুজ্জীবনে ২০ হাজার কোটি টাকার প্রি-ফাইন্যান্স স্কিমের নীতিমালা জারি
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
কান্নাভেজা বিদায়ে অবসর নিয়ে যা বললেন রোনালদো
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে