‘রিয়েল লাইফ হিরো’ আঁখিকে খুলনায় সংবর্ধনা

খুলনা প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ২২:৩৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ২২:৩৮



‘রিয়েল লাইফ হিরো’ আঁখিকে খুলনায় সংবর্ধনা জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থার (ইউএনওসিএইচএ) ‘রিয়েল লাইফ হিরো’ স্বীকৃতি পাওয়ায় খুলনার রূপসা উপজেলার কিশোরী আঁখিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোভিড-১৯ এর মহামারি রোধে কম দামে মাস্ক তৈরি করে বিক্রি ও গরিবদের মাঝে বিনামূল্যে বিতরণ করায় গত ১৯ আগস্ট বিশ্ব মানবিক দিবস উপলক্ষে জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় সংস্থা (ইউএনওসিএইচএ) পূর্ব রূপসা বাগমারা (চর) এলাকার কিশোরী আঁখিকে ‘রিয়েল লাইফ হিরো’ স্বীকৃতি দেয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী দাস, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফ হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আরডিও তারেক ইকবাল আজিজ, সহকারী প্রোগ্রামার রেজাউল করিম, আ.লীগ নেতা আ. মজিদ ফকির, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, চন্দন কুমার ভট্টাচার্য্য, রূপান্তরের গোলাম মোস্তফা, অলোক দাস, ওয়ার্ল্ড ভিশন জীবনের জন্য প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মাদ মাসুদুর রহমান, যোগাযোগ সমন্বয়কারী সুবর্ণ চিসিম, প্রকল্প কর্মকর্তা আবেদা সুলতানা, মিলি সরকার, কমিউনিটি ফ্যাসিলিটেটর ডালিয়া আক্তার, সঞ্জয় সরকার, আঁখির বাবা মাসুদ মোল্লা, মা আনোয়ারা বেগম, ছোট ভাই বিল্লাল হোসেন প্রমুখ।


আরও পড়ুন:
জাতিসংঘের ‘রিয়েল লাইফ হিরো’ আঁখি থাকতে চায় অসহায়দের পাশে

জাতিসংঘের ‘রিয়েল লাইফ হিরো’ কিশোরী আঁখির গল্প

চার বাংলাদেশিকে ‘রিয়েল লাইফ হিরো’ হিসেবে স্বীকৃতি দিলো জাতিসংঘ

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান