রংপুর সিটি করপোরেশনের দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রংপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ২৩:৫৩আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০০:০০

সিটি মেয়রের সংবাদ সম্মেলন রংপুর সিটি করপোরেশেনে বিভিন্ন পদে বিধি বহির্ভূত নিয়োগ দান ও অনিয়মের অভিযোগ নিয়ে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত খবরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। অন্যদিকে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সিটি মেয়রের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (২৬ আগস্ট) সিটি মেয়র এবং বৃহস্পতিবার (২৭ আগস্ট) নগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে দুর্নীতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে নগরীতে তোলপাড় চলছে।

রংপুর সিটি করপোরেশেনের হল রুমে সংবাদ সম্মেলন করেন মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। সংবাদ সম্মেলনে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্যানেল মেয়র টিটুসহ কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সিটি মেয়র অভিযোগ করেন, রংপুর সিটি করপোরেশন ও তাকে নিয়ে সম্প্রচারিত দুটি প্রতিবেদনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়া হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত প্রতিবেদন দুটি বস্তুনিষ্ট নয় বলে দাবি করেন মেয়র।

তিনি দাবি করেন, ‌‘দুই জনের পরিবর্তে ১০ জনের নিয়োগের কথা বলে ব্ল্যাকমেইল করে আমার বক্তব্য নেওয়া হয়েছে।’

তবে এসময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে মেয়র অনেকগুলোরই উত্তর দেননি।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন এদিকে বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব সংলগ্ন সমবায় মার্কেটে সিটি মেয়রের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী তুষার কান্তি মন্ডল।

মহানগর উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুষার কান্তি মন্ডল, রংপুর সিটি করপোরেশনের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন। তিনি এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সমাধান দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগের ও মহানগর উন্নয়ন ফোরামের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম