স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে চিলাহাটি হয়ে ভারতে যাবে ট্রেন

নীলফামারী প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ০০:১২আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০০:১৮




স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে চিলাহাটি হয়ে ভারতে যাবে ট্রেন আগামী বছরেই চিলাহাটি ও হলদিবাড়ি হয়ে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সেদিন দুই দেশের প্রধানমন্ত্রী ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে নীলফামারীর ডোমার চিলাহাটিতে বাংলাদেশ-ভারত সংযোগ রেলপথের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনা মহামারি অতিক্রম করতে পারলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেল চলাচল উদ্বোধন হবে। আর যদি সম্পূর্ণ নিরাপদ না হয়, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, ‘অবিভক্ত ভারতের রেল যোগাযোগের এটিই প্রধান পথ ছিল। পাকিস্তান-ভারত ভাগ হওয়ার পরেও ১৯৬৫ সাল পর্যন্ত এই রুট চালু ছিল। সেই রেল যোগাযোগটি ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়।’

প্রসঙ্গত, গত জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলপথ সচিব মো. সেলিম রেজা, রেলের পশ্চিমাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, চিলাহাটি রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পূর্ণবাসন) সরকার ফারহানা আকতার সুমি, ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্প পরিচালক মো. রোকনুজ্জামান সিহাব প্রমুখ।

উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রী চিলাহাটি রেল স্টেশন চত্বরে প্রকল্পটির উদ্বোধন করেন। চিলাহাটি রেলস্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণে সরকারের ব্যয় হচ্ছে ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের