মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০৪:০৪আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৪:২৫

জামালপুর

জামালপুরের মেলান্দহ উপজেলায় রবিবার (৩০ আগস্ট) পৃথক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এদের মধ্যে ঘোষের পাড়া ইউনিয়নে মারা গেছেন আ. খালেক আকন্দ (৫৫) নামের এক কৃষক এবং পৌর শহরের কাজিরপাড়া এলাকায় আমানুল্লাহ আকাশ (৫) নামে এক শিশু।

জানা গেছে, রবিবার (৩০ আগস্ট) দুপুর দুইটার দিকে সেচের মোটরের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আ. খালেক আকন্দ। তিনি মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মুন্সীর ছেলে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এ খবর নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, কৃষক খালেক তার বাড়ির পাশেই কৃষিজমিতে পানি দিতে সেচের মোটরের বৈদ্যুতিক সুইস চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, সেখান থেকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মেলান্দহ উপজেলার পৌর শহরের কাজিরপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানুল্লাহ আকাশ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে কাজিরপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

মেলান্দহ পৌরসভার পৌর কাউন্সিলর মিজানুর রহমান মুকুল জানান, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলা করছিল শিশু আকাশ । ওই সময় বিদ্যুতের খুঁটির সঙ্গে ডিশ লাইনের ঝুলন্ত বিদ্যুৎ পরিবাহী জিআই তারের সংযোগ ছিল। ঝুলন্ত তার স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ওই শিশুর মৃত্যু হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম খান শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ওই শিশুর মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এবং পৌর মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী