এমপি আয়েনের বক্তব্য প্রত্যাহারের দাবি রাজশাহীর সাংবাদিকদের

রাজশাহী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭




রাজশাহী সাংবাদিকদের প্রতিবাদ সম্প্রতি সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি ও অন্যান্য অন্যায়ের সঙ্গ জড়িয়ে পড়া ব্যক্তিদের গণপিটুনি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন। তবে এমপির এমন বক্তব্যের কঠোর নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) এক এমপি বরাবর পাঠানো এক লিখিত পত্রে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) পক্ষ থেকে বলা হয়, আইন প্রণেতা হয়েও আইন হাতে তুলে নেওয়ার মতো এমন বক্তব্য স্বাধীন সাংবাদিকদের জন্যও প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে বিচার করা সম্ভব। সেখানে একজন সম্মানিত আইনপ্রণেতা মানুষকে আইন হাতে তুলে নেওয়ার উস্কানি দিতে পারেন না।

আরইউজের সভাপতি কাজী শাহেদ এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ‘সংসদ সদস্য আপনি সম্প্রতি বিভিন্ন স্থানে বক্তব্য রাখতে গিয়ে যে সমস্ত ভুয়া সাংবাদিকরা চাঁদাবাজি, মাদকসেবন ও মাদক ব্যবসা করছেন, তাদের ধরে গণপিটুনি দিতে বলেছেন। এ কথা বলার চেয়ে আপনি তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারতেন। আপনার কাছে এমন তথ্য থাকলে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আছে, তাদের কাছে বিচার দাবি করতে পারতেন। কিন্তু আপনি গণপিটুনির কথা বলেছেন। যদি প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা এমন ঘটনার শিকার হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার ব্যাঘাত ঘটবে।’

পত্রে আরও উল্লেখ করা হয়, ‘গণমাধ্যম এখন নানা সংকটে রয়েছে। সেখানে আপনার এই বক্তব্য পেশাদার সাংবাদিকদের ঝুঁকির মধ্যে ফেলেছে। আমরাও চাই, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল বন্ধ হোক। এজন্য দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কোনও কারণে আপনি ক্ষুব্ধ হলে আইনগত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু আপনি একজন সম্মানিত আইনপ্রণেতা হিসেবে মানুষকে আইন হাতে তুলে নেওয়ার উস্কানি দিতে পারেন না। আপনাকে সবিনয়ে অনুরোধ করবো, আপনার দেওয়া বক্তব্য প্রত্যাহার করে পেশাদার ও প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবেন।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নিয়ে এমপি বলেন, ‘গুটি কয়েক সাংবাদিক এসে কার্ড ধরিয়ে বলেন, আমরা অমুক পত্রিকা, অমুক অনলাইনের পদধারী সাংবাদিক। এদের কোনও হেড অফিস নাই।...আমি তথ্য মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করেছিলাম সারাদেশে কয়টা অনলাইনের অনুমতি দিয়েছেন। ওখানে বলেছে ৫০টাও নয়। আমি বলেছি, আমার মোহনপুরে যে দেখি ৬০টা আছে? তাহলে সারা বাংলাদেশে যা আছে মোহনপুরে তারচেয়ে বেশি?’

এরপর এসব সাংবাদিকদের কর্মকাণ্ড তুলে ধরে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা (স্থানীয় অনলাইনের সাংবাদিক) কার্ড ঝুলাবেন, মাদকের ব্যবসা করবেন, নিরাপদে মাদক সেবন করবেন...আগে তাদের বাইন্ধেন কিন্তু। আসলে তাদের বান্ধবেন। কত বড় সাংবাদিক আমি দেখতে চাই।’

জনগণের উদ্দেশে এমপি আয়েন উদ্দিন বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী নামধারী সাংবাদিকদের ধরে বেঁধে পেটাবেন। মাইরের ওপর কোনও আইন নাই। কতটা সাংবাদিক আমি দেখতে চাই।’

তবে এমপির এ ধরনের বক্তব্যের তীব্র সমালোচনা করেন স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য পেশাদার সাংবাদিকদের কাজের ঝুঁকি বাড়িয়ে দেবে বলে মনে করেন তারা।

আরও পড়ুন:
রাজশাহীতে ‘নামধারী’ সাংবাদিকদের বেঁধে পেটানোর নির্দেশ এমপির

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান