পরিচ্ছন্নতাকর্মীকে প্রাইভেট কারে তুলে অপহরণ করেছিল শরবত বিক্রেতা

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৫

পরিচ্ছন্নতাকর্মীকে প্রাইভেট কারে তুলে অপহরণ করেছিল শরবত বিক্রেতা

ঢাকা থেকে অপহরণের ৩ দিন পর হবিগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের পরিচ্ছন্নতাকর্মী (ক্লিনার) আলতাফ হোসেনকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় মুক্তিপণের ১০ হাজার টাকাসহ ২ অপহরণকারীকে আটক করা হয়। আটকরা হলো- হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আজদু মিয়ার ছেলে মনিরুল ইসলাম ও একই গ্রামের বাতিনের ছেলে হাবিব। মনিরুল পেশায় একজন শরবত বিক্রেতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

পুলিশ জানায়, অপহরণকারী মনিরুল ইসলাম ঢাকার তেজগাঁও এলাকার সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সামনে শরবত বিক্রি করতো। সেই সুবাদের স্কুলের ক্লিনার আলতাফ হোসেনের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। গত ৩১ আগস্ট সন্ধ্যায় স্কুল থেকে শাহীনবাগ এলাকায় বাসায় যাওয়ার সময় আলতাফ হোসেনকে এগিয়ে দেওয়ার কথা বলে প্রাইভেট কারে তোলে মনিরুল। পরে প্রাণনাশের হুমকি দেখিয়ে তাকে হবিগঞ্জ নিয়ে যায়। পরদিন বিকালে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আলতাফ হোসেনের জামাতা তুহিন চৌধুরীকে ফোন করে অপহরণকারীরা। এসময় বিকাশে ১০ হাজার টাকা দেওয়া হলে তারা আরও বেশি টাকা চায়।

এ ব্যাপারে ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করে অপহৃত আলতাফের জামাতা তুহিন চৌধুরী। এক পর্যায়ে র‌্যাবের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান জানতে পেরে পুলিশ সুপারের সাহায্য চায় অপহৃতের পরিবার। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকার হোটেল পলাশ থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় অপহৃত আলতাফ হোসনকে উদ্ধার ও মুক্তিপণের ১০ হাজার টাকাও জব্দ করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম