চিকিৎসক-টেকনিশিয়ান ছাড়াই চলছিল ডায়াগনস্টিক সেন্টার

দিনাজপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩

ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বন্ধ করে দেওয়া হয়েছে ডক্টরস পয়েন্ট অ্যান্ড চৌধুরী ডায়াগনস্টিক সেন্টার নামে একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘদিন ধরে চালু থাকা ডায়াগনস্টিক সেন্টারটিতে পরীক্ষার জন্য টেকনিশিয়ান আর রিপোর্ট যাচাইয়ের জন্য কোনও চিকিৎসক ছিল না। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের শাখা যমুনা ব্রিজ সংলগ্ন এলাকায় ওই ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করে সিলগালা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়রুল আলম সুমন।

এই ঘটনায় মোছা. লিভিয়াজুন (৩৮) ও মেহেরাজুন বৈশাখী (২৪) নামে ওই ডায়াগনস্টিক সেন্টারের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়রুল আলম সুমন বলেন, ‘একটি ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ এই ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যায়নি। এমনকি সরকারি অনুমতিপত্রও পাওয়া যায়নি। একটি অনুমতিপত্র থাকলেও তার মেয়াদ গত ২০১৫ সালের ৩০ জুন শেষ হয়ে গেছে। এই কারণে এই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। এছাড়া কয়েকটি কাগজ ভুয়া মনে হওয়ায় সেগুলো জব্দ করা হয়েছে।’ এর মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

জানা গেছে, অভিযানের পরই পালিয়েছেন ডায়াগনস্টিক সেন্টারের মালিক নুর আলম চৌধুরী জয়। তিনি নিজে চিকিৎসকের মতো রোগীদের ব্যবস্থাপত্র দিতেন বলেও জানিয়েছেন স্থানীয়রা। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অভিযানের সময় নুর আলম জয়ের দেওয়া চিকিৎসার ব্যবস্থাপত্র জব্দ করা হয়েছে।’

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মেডিক্যাল কর্মকর্তা ডা. নাদিয়া আলম উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম