পদ্মায় জেলের জালে উঠলো বিরল প্রজাতির ঢাই মাছ

রাজবাড়ী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৩

ঢাই মাছ মাছে-ভাতে বাঙালি হলেও এখন আমাদের পাতে অনেক দেশি মাছই আর ওঠে না। দেশি প্রজাতির সুস্বাদু অন্তত ৫৪ প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। ক্যাটফিস জাতীয় ঢাই মাছ সে ধরনেরই একটি বিপন্ন প্রজাতি। কোথাও কোথাও শিলং নামেও এটি পরিচিত। দেখতে আকর্ষণীয় ও পুষ্টিগুণে অনন্য এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে। রূপালী রঙের আঁশহীন মাছটি শিল্পায়ন, সার ও সিমেন্ট কারখানার বর্জ্যজনিত দূষণে বিভিন্ন নদী থেকে হারিয়ে যাচ্ছে।

তবে দীর্ঘদিন পরে সোমবার (৭ সেপ্টেম্বর) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরেছে সাড়ে ৫ কেজি ওজনের বিরল প্রজাতির এ ঢাই মাছ। ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের মাঝ নদীতে জেলে সদেব হালদারের জালে মাছটি ধরা পরে। সকাল ৬ টার দিকে ঘাটের মো. কেসমতের আড়তে মাছটি ডাকে ওঠে। এ সময় মাছটি দেখতে ভিড় জমে যায়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি প্রতি কেজি ১৬০০ টাকা দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন। শাজাহান শেখ জানান, মাছটি ১৮০০ টাকা কেজি দরে ৯ হাজার ৯০০ টাকায় বিক্রি করবেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম