শিবগঞ্জের মহিলা লীগ সভানেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বগুড়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৫

বগুড়া বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান রাখীর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বগুড়ার বিদ্যুৎ আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) গোলাম কিবরিয়া এ আদেশ দেন।

মহিলা লীগ নেত্রী জানান, তার বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে। করোনার কারণে বিল পরিশোধ করতে না পারায় এ সমস্যা হয়েছে। মঙ্গলবার সকালে বিলগুলো পরিশোধ করা হবে।

জানা গেছে, গত ১৬ মার্চ বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে বগুড়ার শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের স্ত্রী উপজেলা মহিলা লীগের সভানেত্রী ইসরাত জাহান রাখীর বাড়ির ৪৯ হাজার ৬৭৪ টাকার বিদ্যুৎ বিল বকেয়া পাওয়া যায়। আদালতের নির্দেশে সরকার পক্ষ রাখীর নামে মামলা করে। মামলা চলাকালে বকেয়া বিল পরিশোধ না করায় আদালত গত ২৪ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান সাংবাদিকদের জানান, এ সংক্রান্ত কোনও কাগজ হাতে পাননি; পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা মহিলা লীগ সভানেত্রী ইসরাত জাহান রাখী জানান, করোনার আগে ভ্রাম্যমাণ আদালত তার বাড়ির বিদ্যুতের তার কেটে নিয়ে যায়। এরপর এ প্রসঙ্গে কেউ কিছু বলেনি। মঙ্গলবার বকেয়া টাকা পরিশোধ করবেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের