করোনাজয়ী ১৫৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

চাঁদপুর প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৫

করোনাজয়ী ১৫৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা  

চাঁদপুরে করোনাজয়ী ১৫৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। গত ছয় মাসে জেলায় দায়িত্বরত অবস্থায় ১৫৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর ১৫৩ জনই সুস্থ হয়েছেন। বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা করোনামুক্ত হয়ে আবার ডিউটিতে যোগদান করায় শোকরানা দোয়ার আয়োজন ও তাদের সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার।

বুধবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুর পুলিশ লাইন্সে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় জানিয়েছে, গত ৮ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর ছয় মাসে জেলা পুলিশের ৩৯১ জন সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্ত হয় ১৫৪ জনের। আক্রান্তদের মধ্যে পুলিশ সুপার মাহবুবুর রহমান, ইন্সপেক্টর ৯ জন, ৩২ জন এসআই, এএসআই ২৫ জন, নায়েব ৫ জন, কনস্টেবল ৮০ জন এবং একজন সিভিল স্টাফ। এদের মধ্যে ডিএসবিতে ১১ জন, ডিবির ৫ জন, সদর থানার ৮ জন, হাইমচর থানার ১২ জন, হাজীগঞ্জ থানার ৬ জন, শাহরাস্তি থানার ৬ জন, কচুয়া থানার ৩ জন, মতলব উত্তর থানার ১২ জন, ফরিদগঞ্জ থানার ২ জন, ট্রাফিক পুলিশ ৬ জন এবং পুলিশ লাইন্সের ৬৪ জন।

চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, 'পুলিশ সদস্যদের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার পরও প্রত্যেক পুলিশ সদস্য আরও ১০ দিনের ছুটিতে ছিলেন, যেন তারা দায়িত্ব পালন করতে এসে কোনও অসুবিধার সম্মুখীন না হন। করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ হওয়ার পর পর্যায়ক্রমে কাজে যোগদান করেছেন।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি