তালা মারা লোহার সিন্দুক উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩১আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৪

কুড়িয়ে পাওয়া লোহার সিন্দুক টাঙ্গাইলের ভূঞাপুর থেকে একটি লোহার সিন্দুক উদ্ধার করেছে পুলিশ। সিন্দুকটি তালা মারা, ভেতরে কী আছে জানে না কেউ। এমনকি চোরের দল কেন চুরি করে সিন্দুকটি এখানে তালাবদ্ধ অবস্থায় ফেলে রেখে গেছে তাও জানা যায়নি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর পাথাইলকান্দি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়। সেখান থেকে মাদারীপুর জেলার রাজৈর এলাকার মিলন স্বর্ণকারের একটি হিন্দু বিবাহের রেজিস্ট্রির ফটোকপি পাওয়া গেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আইয়ুবুর রহমান বলেন, ‘চোরচক্র লোহার সিন্দুকটি চুরি করে নিয়ে যাওয়ার সময় যে কোনও কারণে এটি বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর রেলক্রসিং সংলগ্ন এলাকায় ফেলে চলে যায়। সিন্দুকটি তালাবদ্ধ আছে। এছাড়া লোহার সিন্দুকের ওপর থেকে একটি হিন্দু বিবাহ রেজিস্ট্রির ফটোকপি পাওয়া গেছে। বিবাহের নিবন্ধন ফরমটিতে মাদারীপুর জেলার রাজৈরের সাহাপাড়া গ্রামের দুলাল স্বর্ণকারের ছেলে মিলন স্বর্ণকারের নাম লেখা রয়েছে। সিন্দুকের মালিককে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি