এক বছরে ১৮ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ শার্শা সীমান্তে

বেনাপোল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৯

লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে গত এক বছরে প্রায় ১৮ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এর মধ্যে রয়েছে ১৩টি পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৫৮টি গুলি, ২৫ দশমিক ৪১ কেজি স্বর্ণেরবার, ২০ হাজার ৮২৭ বোতল ফেনসিডিল, ৫৪৭ কেজি গাঁজা, ৪০৬ বোতল মদ, ৫৬৭টি ইয়াবা, ৪০ গ্রাম হেরোইন। এছাড়া মোট ২০১ জনকে আটক করা হয়েছে।

বুধবার বেনাপোল বিজিবি কোম্পানি সদর দফতরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শার্শা সীমান্তে গত এক বছরে বিজিবির সাফল্যের কথা জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা। এসময় তিনি বলেন, আটককৃত সব মালামাল গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সীমান্তের কিছু মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এবং অস্ত্র এনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করতো। তারই মূল্য হিসেবে স্বর্ণ ও হুন্ডির চালান পাচারের মাধ্যমে পরিশোধ হতো। এমন সংবাদের ভিত্তিতে এধরনের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি পাচারকারীদের চিহ্নিত করে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

সীমান্তের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি সম্রাট রাঘব বোয়ালরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের চিনলেও আটক না করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রাঘববোয়াল চোরাকারবারিরা সাধারণত নিজেরা মাদক, স্বর্ণ ও হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানের পণ্য নিজেরা বহন করে না। এ কারণে তাদের হাতেনাতে আটক করা সম্ভব হয় না। যে কারণে বার বার তাদের চোরাচালানের সামগ্রী আটক হলেও তাদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হয় না বলে জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের