বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে দুই জন নিহত হয়েছেন। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন। বৃহস্পতিবার রাতে নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন অনন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস সুগন্ধা কিং পরিবহনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার আরোহীরা হতাহত হন।

নিহতরা হলেন, সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কামাল (৩৫) ও অজ্ঞাত পরিচয় অটোরিকশাচালক (৩২)। আহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে সোনাপুর থেকে সুগন্ধা কিং পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেনীর উদ্দেশে ছেড়ে যায়। বাসটি মাইজদী-চৌমুহনী সড়কে নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন অনন্তপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক (৩২) নিহত হন। অপর দুই যাত্রী আহত হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার ও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম