উত্তেজক সিরাপ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা

হিলি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২৩

উত্তেজক সিরাপ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীর জরিমানা

দিনাজপুরের বিরামপুরে মুদি দোকানে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা, দুই হাজার বোতল সিরাপ জব্দ ও একটি গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ সিরাপগুলো পরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় পুলিশকে সঙ্গে নিয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, 'দীর্ঘদিন ধরে বিরামপুরে বেশ কিছু মুদির দোকানে ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ বিক্রয় করা হচ্ছিলো। অভিযোগের ভিত্তিতে আজ বিরামপুর পৌরশহরের পুরাতন বাজার এলাকায় তিনটি মুদির দোকানে অভিযান চালানো হয়। এসময় অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে শফিকুল ভ্যারাইটিজ স্টোরকে ৬০ হাজার টাকা, ফরহাদ স্টোরকে ৫০ হাজার টাকা, আরাফাত স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই দোকানগুলো থেকে দুই হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ ও অনুমোদনহীন সেমাই জব্দ করে তা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় মালিক না পাওয়ায় একটি গোডাউন সিলগালা করা হয়।'

এদিকে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় করে বেশি দামে বিক্রয় করার অভিযোগে সাইদুজ্জামান সুমন (২৮) নামের এক যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিরামপুর স্টেশন এলাকায় সুমন কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা করা হয়। আটক সাইদুজ্জামান সুমন পূর্ব জগন্নাথপুর এলাকার মনিরুজ্জামানের ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম