কাঁচা মরিচের দাম কেজিতে কমলো ২০-৩০ টাকা

হিলি প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৪

 

কাঁচামরিচ কয়েকদিন দাম বাড়তি থাকার পর আবারও কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বন্দরে আমদানিকৃত প্রতিকেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হলেও গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) তা কমে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচা মরিচ ব্যবসায়ী মোস্তফা হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, দাম বাড়ায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালে রাখতে কিছু দিন ধরেই ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে। তবে ভারতে বন্যা হওয়ায় সেখানেও সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ে। এ কারণে আগে ভারতের নাগপুর, গুলডাঙ্গা ও বিহার থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বর্তমানে শুধু বিহার অঞ্চল থেকে দেশে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। বাড়তি দামে আমদানি ও চাহিদার তুলনায় সরবরাহ কমায় দেশের বাজারেও মরিচের দাম বৃদ্ধি পায়। তবে এখন দেশের কিছু কিছু অঞ্চলে কাঁচা মরিচ উঠতে শুরু করায় আমদানিকৃত কাঁচামরিচের চাহিদা কিছুটা কমেছে। এছাড়া গতকাল হিলি বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ১০১ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্য বন্দর দিয়েও কাঁচামরিচ আমদানি হওয়ায় চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে।

 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান