চিনি ও চিটাগুড় দিয়ে খেজুর গুড়: কারখানা মালিককে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৫৪

nonameঝিনাইদহের কালীগঞ্জে চিনি ও চিটাগুড় দিয়ে ভেজাল খেজুর গুড় উৎপাদনের অভিযোগে জাকির হোসেন নামের এক কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভেজাল খেজুর গুড় উৎপাদনের খবর পেয়ে শহরের চাপালী কৃষি অফিসের পেছনের দিকে একটি কারাখানায় অভিযান চালানো হয়। এসময় চিনি,চিটাগুড়সহ অন্যান্য সামগ্রী দিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে ওই কারখানার মালিক চাপালী গ্রামের জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

noname

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা জানান, চিনিসহ বিভিন্ন দ্রব্য দিয়ে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালিককে এ জরিমানা করা হয় এবং ভেজালগুড় জব্দ করে তা নষ্ট করা হয়।

/এআর/এফএস/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান