পুলিশের বিরুদ্ধে মামলা, দুদকের তদন্তে ফাঁসলেন বাদী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৪১

নুরুল আবছার ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ এনে পুলিশের বিরুদ্ধে মামলা করেছিলেন নুরুল আবছার নামে এক ব্যক্তি। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে তার বিরুদ্ধেই গিয়েছে। এ ঘটনায় বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এ বাদী হয়ে মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম।

দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর উপসহকারী পরিচালক লুৎফুল কবীর চন্দন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, নুরুল আবছার পতেঙ্গা থানার তৎকালীন ওসি আবুল কাশেম ভূঁইয়াসহ ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন। আদালতের নির্দেশে দুদক মামলাটি তদন্ত করে। কিন্তু তদন্তে অভিযোগের কোনও সত্যতা পাওয়া যায়নি। পরে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম দুদক আইন ২০০৪-এর ২৮ (গ) ধারায় মো. নুরুল আবছারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ২৫ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে নুরুল আবছার মামলাটি দায়ের করেছিলেন। মামলায় অভিযোগ আনেন, নগরীর পতেঙ্গা থানার তৎকালীন ওসি আবুল কাশেম ভূঁইয়া, পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় প্রকাশ, এসআই (নিরস্ত্র) আবদুল মোমিন, এএসআই তরুণ কান্তি শর্মা, এএসআই কামরুজ্জামান ও এএসআই মিহির কান্তি, পুলিশের সোর্স মো. ইলিয়াছ, মো. জসিম ও মো. নুরুল হুদা পরস্পর যোগসাজশে তার কাছ থেকে ৩০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলো। এর মধ্যে তারা ১৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলো। বাকি ১৫ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছিলো। আদালত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) মামলাটি তদন্তের দায়িত্ব দেন।

তদন্তে ভয়ভীতি দেখিয়ে মিথ্যা মাদকের মামলা দেওয়ারও কোনও রেকর্ডভিত্তিক প্রমাণ পায়নি দুদক। ২০১৯ সালের ২৫ জানুয়ারি অভিযুক্ত এসআই তরুণের সঙ্গে বাদীর শ্যালকের মোবাইলে কথোপকথনেরও যে অভিযোগ এনেছেন তার কোনও রেকর্ড পাওয়া যায়নি। তদন্ত শেষে অভিযোগের সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক নুরুল ইসলাম চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি অভিযুক্তদের অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

গত ১৩ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়। এরপর আজ মামলার বাদী মো. নুরুল আবছারের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৮ (গ) ধারায় মামলা দায়ের করেন নুরুল ইসলাম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী