বিচারক স্বামীর বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষিকার যৌতুক চেয়ে নির্যাতনের মামলা

যশোর প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৩২




বিচারক স্বামীর বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষিকার যৌতুক চেয়ে নির্যাতনের মামলা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক ফারজানা নাসরিন তার বিচারক স্বামী নীলফামারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ রানার বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে এনে মামলা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি এই মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী রবিউল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দিন হোসাইন অভিযোগটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন।

আসামি মাসুদ রানা পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর গ্রামের আব্দুল আলিমের ছেলে।

বাদী তার এজাহারে উল্লেখ করেন, মাসুদ রানা সম্পদ ও যৌতুকলোভী। ২০১৯ সালের ২১ জুন তিনি শামসি নাহিদ নামে এক মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে যৌতুকের দাবিতে নির্যাতন করে ওই বছরের ৪ নভেম্বর তাকে তালাক দেন। মাসুদ রানার সঙ্গে ফারজানা নাসরিনের মোবাইলফোনে পরিচয়। তবে মাসুদ রানা তার কাছে পূর্বের বিয়ের কথা গোপন করেন। পরে পারিবারিকভাবে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের সময় মাসুদ রানা পাঁচ লাখ টাকার মালামাল ও দুই লাখ টাকার সোনার গহনা নেন। কিছুদিন যেতে না যেতেই মাসুদ রানা ঢাকার পূর্বাচলে প্লট কেনার জন্য ১০ লাখ টাকা দাবি করেন। এরমধ্যে পাঁচ লাখ টাকা মাসুদ রানাকে দেওয়া হয়। বাকি পাঁচ লাখ টাকার জন্য মাসুদ রানা নির্যাতন শুরু করেন।

এক মাস আগে মাসুদ রানা শ্বশুরবাড়ি এসে যৌতুকের টাকা না পেয়ে তাকে মারপিট করে চলে যান। এরপর বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আদালতে এই মামলা করেছেন।

ফারজানা নাসরিন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ইকরামুল হকের মেয়ে।

এ বিষয়ে অভিযুক্ত ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, মামলা দায়েরের বিষয়টি শুনেছি। এ ঘটনায় আমি উদ্বিগ্ন, চিন্তিত ও মর্মাহত। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়, তা নিয়ে তিনি ভাবছেন বলে জানান।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান