দ্বিতীয় মেয়াদে ইন্টারনেট ডেটা পেলো শাবির শিক্ষার্থীরা

শাবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:০০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:১১

দ্বিতীয় মেয়াদে ইন্টারনেট ডেটা পেলো শাবির শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে শতাভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ জিবি করে ইন্টারনেট ডেটা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রথম দিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বিভাগে অনলাইনে ক্লাস চলছে। যাতে সেশনজট না হয়, সেজন্য আমরা অনলাইনে ক্লাস শুরু করি। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতে তাদের ইন্টারনেট ডেটা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে চলতি সেমিস্টারের ক্লাস শেষ হবে। আর ততদিনে ক্লাস অনলাইনে পরিচালনা করতে আমাদের এ লজিস্টিক সাপোর্ট অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ১৫ জিবি করে ইন্টারনেট ডেটা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম