মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে পুলিশে থাকার অধিকার নেই : ডিআইজি

রাজশাহী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৫

রাজশাহীর ডিআইজি অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিআইজি আব্দুল বাতেন।

মাদকদ্রব্যের সঙ্গে সম্পৃক্ত কোনও সদস্য পুলিশ বাহিনীতে থাকবে না বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর ডিআইজি অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

এসময় আব্দুল বাতেন বলেন, পুলিশের কোনও সদস্য মাদকাসক্ত হোক কিংবা মাদক সরবরাহের কাজে যুক্ত থাকলে তাদের পুলিশবাহিনীতে কোনও স্থান নেই―এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। অন্ততপক্ষে রাজশাহী রেঞ্জে থাকতে পারবে না এটা নিশ্চিত। যদি তার বিরুদ্ধে মাদকাসক্তের কোনও অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি পুলিশ পরিচয় দেওয়ার অধিকার হারাবেন।

এসময় আব্দুল বাতেন আরও বলেন, পুলিশের কোনও সদস্যদের বিরুদ্ধে পুলিশের ভাবমূর্তি নষ্টের কোনও প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রদান করা হবে।

আব্দুল বাতেন বলেন, আমি অন্ততপক্ষে এটা নিশ্চিত করতে পারি যাতে রাজশাহী বিভাগের কোনও অন্যায় না হয়। ন্যায়বিচার আপনারা যথাযথ পান। কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে ন্যায়বিচার লঙ্ঘন হলে তার বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান