বগুড়ায় এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪

ভুয়া এএসপি বগুড়ায় পুলিশের এএসপি পরিচয়ে প্রতারণার অভিযোগে শাহেদ সরদার (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

সদর থানার ওসি হুমায়ুন কবির ও অন্যরা জানান, শাহেদ সরদার বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত সামসুল হকের ছেলে। তিনি এএসপি পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি শহরের বাদুড়তলায় সেলিম হোটেলের সামনে নিজেকে পুলিশের এএসপি পরিচয়ে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করেন। এসময় খবর পেয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে পুলিশ সদর দফতর ও এএসপি নিয়োগসহ বিভিন্ন ভুয়া কাগজপত্র পাওয়া যায়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে শাহেদ তার অপরাধ স্বীকার করেন।

এ ঘটনায় এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন বলে জানান ওসি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি