গাজীপুরে আলোচিত রাব্বি বাবু হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০০:১১

গাজীপুরে আলোচিত রাব্বি বাবু হত্যা মামলার দুই আসামি গ্রেফতার গাজীপুরের বহুল আলোচিত ওমর ফারুক ওরফে রাব্বি বাবু হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান সন্ধ্যায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছে গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর এলাকার সোলায়মানের ছেলে ইন্তেখাব চৌধুরী জিসান (১৮) ও একই এলাকার আব্দুল আউয়ালের ছেলে ফজলে রাব্বী রানা (২৪)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান জানান, গত ২৫ মে সকালে নগরীর চতর ছোটবাড়ী এলাকার স্বপ্ননীড় প্রজেক্টের ভেতর ওমর ফারুক ওরফে রাব্বি বাবুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনায় পর দিন নিহতের মা গ্রেফতার দুই আসামিসহ সাত জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শুরু করে। পরে পিবিআই গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ওই দুই আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামিকে মঙ্গলবার গাজীপুর আদালতে হাজির করা হলে তারা ওমর ফারুক ওরফে রাব্বি বাবুকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী