টেন্ডার সম্পন্ন হওয়া পেঁয়াজ রফতানি করেনি ভারত

হিলি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫০

টেন্ডার সম্পন্ন হওয়া পেঁয়াজ রফতানি করেনি ভারত

আগের এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা পেঁয়াজগুলো রফতানির সম্ভাবনা থাকলেও সেই অনুমতি দেয়নি ভারত সরকার। তাই বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির কথা থাকলেও তা সম্ভব হয়নি। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু থাকলেও ভারত থেকে কোনও পেঁয়াজ দেশে প্রবেশ করেনি। তবে বৃহস্পতিবার পেঁয়াজ আসতে পারে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে গত সোমবার ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে করে আমাদের ২৫০টি পেঁয়াজবোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়ে ছিল। একইসঙ্গে দশ হাজার টনের মতো পেঁয়াজের এলসি দেওয়া ছিল, যার প্রক্রিয়া বন্ধ রাখে তারা। তবে ভারতীয় ব্যবসায়ীরা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা পেঁয়াজগুলো রফতানি হতে পারে বলে জানিয়েছিল। সেই মোতাবেক আমরা প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, কিন্তু তারা পেঁয়াজ রফতানি করেনি। এবিষয়ে ভারতীয় ব্যবসায়ীরা আমাদের জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার সেই অনুমতি পত্র বা নোটিফিকেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম