‘করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার’

কুমিল্লা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২




‘করোনার আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার’ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা পরিস্থিতির কারণে হওয়া দেশের আর্থিক ক্ষতি দ্রুত পুষিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা উন্নয়নকাজ সামাজিক দূরত্ব মেনে আবার শুরু করেছি। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা ফিরে আসবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রী আরও বলেন, করোনা পৃথিবীর জন্য নতুন অভিজ্ঞতা। করোনাভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়ার শুরু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নতির অব্যাহত অগ্রযাত্রা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য সার্বক্ষণিক নির্দেশনা প্রদান করেছেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়াসা করোনায় লকডাউন থাকা সত্ত্বেও নিয়মিত পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে। কারণ এই সময়ের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পানির পাশাপাশি মন্ত্রণালয় থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ইউনিয়ন পর্যায় প্রর্যন্ত শতশত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলমান করোন মোকাবিলায় মেম্বার, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের সদস্যসহ সবাই জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রেজাউল আহসানের সভাপতিত্বে এলজিআরডি মন্ত্রী আরও বলেন, কুমিল্লা শহরে পানি সরবরাহের জন্য একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। চাঁদপুর মেঘনা নদীতে একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। সেখান থেকে কুমিল্লার শহরসহ আশপাশের উপজেলাগুলোতে পানি সরবরাহ করা হবে। এছাড়া কুমিল্লায় ক্ষতিগ্রস্ত কিছু রাস্তাঘাট রয়েছে সেগুলো নির্মাণের জন্য প্রকল্প নেওয়া হচ্ছে।

এর আগে বার্ডে ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত পরকিল্পনা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সিরডাপের মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত। আরও বক্তব্য রাখেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, পরিচালক প্রশাসন ড. শফিকুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন বার্ডের পরিচালক প্রশিক্ষণ মোহাম্মদ আবদুল কাদের প্রমুখ।

দুই দিনব্যাপী পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প এবং সিভিডিপি তৃতীয় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম