পেটের জীবিত শিশুকে মৃত ঘোষণা!

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১৪

পেটের জীবিত শিশুকে মৃত ঘোষণা!

ঠাকুরগাঁওয়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক মায়ের আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে জীবিত শিশুকে মৃত বলে রিপোর্ট দিয়েছেন ডা. রসনা বর্মণ রোজ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের পাশের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রোগী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জয়ন্ত তার স্ত্রী লিপি রাণীকে (২৮) নিয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী হাট থেকে ঠাকুরগাঁও শহরের সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে আসেন প্রসূতি মায়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের ডা. রসনা বর্মণ রোজ অন্যান্য পরীক্ষার পাশাপাশি লিপি রাণীকে জরুরিভাবে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করার পরামর্শ দেন। পরে ডা. রসনা নিজেই আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করে পেটের বাচ্চাকে মৃত বলে লিখিত রিপোর্ট দেন এবং বাচ্চা অপসারণের জন্য দ্রুত হাসপাতালে ভর্তি হতে বলেন। রোগী এই রিপোর্টে সন্তুষ্ট না হয়ে অপর আরেকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আবারও আল্ট্রাসনোগ্রাম করালে ডা. মো. শাহ আজমির রাসেল পেটের বাচ্চা জীবিত এবং সুস্থ আছে বলে রিপোর্ট দেন। এরপর গাইনি বিশেষজ্ঞ ডা. এম আর রেজাকে দেখালে তিনিও একই মত দেন এবং প্রসূতি মায়ের জরায়ু মুখ খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রসব করানোর প্রস্তুতি নিতে বলেন। গাইনি ডাক্তারের পরামর্শ মতে রোগীর অভিভাবক সেই ব্যবস্থা গ্রহণ করলে সেদিন রাতেই সুস্থ বাচ্চা প্রসব করেন লিপি রাণী।

লিপি রাণীর স্বামী জয়ন্ত জানান, আমার স্ত্রীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে সন্তানকে মৃত ঘোষণা করলে আমার তা বিশ্বাস না হওয়ায় অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা করি এবং আমার স্ত্রী সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পাই।

এ ব্যাপারে ডা. রসনা বর্মণ রোজ-এর মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন হোল্ড ও কনভার্ট করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার স্বামী এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডেনিয়েল সিংহ বলেন, 'এটা কোনও ব্যাপার না, এ ধরনের ভুল হতেই পারে।'

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সাভারে নিখোঁজের তিন ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন