সাভারে ডেকে এনে তরুণীকে ধর্ষণ, আটক ৬

সাভার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৪ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৬

সাভার সাভারে প্রেমের অভিনয় করে বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার কথিত প্রেমিকসহ ৬ জনকে গ্রেফতার করে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হলে তরুণীর কথিত প্রেমিক সাকিবুর রহমান রিফাত (২০) ধর্ষণের কথা স্বীকার করেছে। বাকিরা ধর্ষণে সহযোগিতার কথা স্বীকার করেছে। আদালত ৬ আসামিকেই জেল হাজতে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে রবিবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, অভিযুক্ত ধর্ষণকারী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিষ্ণপুর গ্রামের মতিউর রহমানের ছেলে কথিত প্রেমিক সাকিবুর রহমান রিফাত (২০)। তাকে সহযোগিতাকারী পাঁচ দুর্বৃত্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মিনিবাজার গ্রামের মমিন মিয়ার ছেলে বাবু (২৬), একই থানার বমপুর গ্রামের তহুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী (১৯), একই জেলার ভোলাহাট থানার পীরগাছি বাজার এলাকার মহিবুল হকের ছেলে সোহেল রানা (৩০), একই থানার বারইপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মাইনুল ইসলাম (৩০) ও সদর থানার নামোরাই হাজিপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে মোকারম মিয়া (২৬)।

পুলিশ জানায়, বেশ কিছু দিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে অভিযুক্ত সাকিবুর রহমান রিফাতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে রবিবার বিকেলে সাভারের একটি এলাকার বাসা থেকে ওই তরুণীকে ডেকে হেমায়েতপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। বিকেলে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা শেষে সন্ধ্যার সময় কৌশলে হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই থাকা তার আরও ৫ বন্ধুর সহায়তায় ওই তরুণীকে ধর্ষণ করে সাকিবুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে। এছাড়াও ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন অ্যান্ড কমিউনিটি পুলিশ) মোহাম্মদ আল-আমিন তালুকদার বলেন, ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার ছয় আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হলে রিফাত ধর্ষণের কথা স্বীকার করে। বাকি পাঁচ যুবক আদালতের বিচারকের কাছে ওই ধর্ষণে সহযোগিতা করেছে বলে স্বীকার করে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি