পটুয়াখালীতে কচ্ছপসহ ব্যবসায়ী আটক

পটুয়াখালী সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৩৫

পটুয়াখালীতে কচ্ছপসহ ব্যবসায়ী আটক পটুয়াখালীতে সাতটি কচ্ছপসহ কৃষ্ণ সরকার (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলার দুমকি উপজেলার লেবুখালী ফেরিঘাটের পন্টুনে থাকা নবীনবরণ পরিবহন হতে কচ্ছপ ব্যবসায়ী কৃষ্ণ সরকারকে আটক করে র‌্যাব-৮।

আটক কৃষ্ণ সরকার বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতনপুর ইউনিয়ান মোহনকাঠি গ্রামের বিষ্ণুনাথ সরকারের ছেলে।

র‌্যাব জানায়, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলামের নেতৃত্বে দুপুরে পটুয়াখালী জেলার দুমকী থানাধীন লেবুখালী ফেরিঘাটের পন্টুনে থাকা নবীনবরণ পরিবহন হতে একজন কচ্ছপ ব্যবসায়ী কৃষ্ণ সরকারকে আটক করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে স্বীকার করে। উদ্ধার হওয়া সাতটি কচ্ছপের ওজন ১২ কেজি ৫০০ গ্রাম। এর বাজারমূল্য (আনুমানিক) ছয় হাজার ২৫০ টাকা।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি মো. রবিউল ইসলাম বলেন, আসামিকে উদ্ধার কচ্ছপসহ পটুয়াখালীর দুমকী থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে র‌্যাব বাদী হয়ে দুমকী থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম