৬ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে মসজিদে বিস্ফোরণে হতাহতদের স্বজনদের স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭

মসজিদ বিস্ফোরণে নিহতদের স্বজনরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের হাতে প্রধানমন্ত্রী বরাবর লেখা স্মারকলিপিটি তুলে দিচ্ছেন।  
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও দোষীদের শাস্তি প্রদানসহ ৬ দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। হতাহতদের পরিবারদের পক্ষ থেকে সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের মাধ্যমে এই স্মারকলিপি দেওয়া হয়।

হতাহতদের সবার পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের হাতে এই স্মারকলিপি দেন বায়তুস সালাত জামে মসজিদের নিহত ইমাম মাওলানা আব্দুল মালেক নেছারির দুই ছেলে নাইমুল ইসলাম ও ফাহিমুল ইসলাম। এ সময় হতাহত অন্যদের পরিবারের স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে আবেদন করা দাবি ছয়টি হচ্ছে- নিহত ও আহতদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে চাকরি দেওয়ার ব্যবস্থা, পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা, বিস্ফোরণের ঘটনায় স্বামীহারা নারীদের বিধবা ভাতা দেওয়া, মসজিদ ও দুইপাশের রাস্তা দ্রুত মেরামত এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া।

স্মারকলিপিটি গ্রহণ করে সেটি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, আর্থিক সহায়তা চেয়ে হতাহতের তালিকা ইতোপূর্বে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। এখন হতাহতের পরিবারের পক্ষ থেকে যে আবেদনটি আমার কাছে দিয়েছে সেটিও প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবো। আশাকরি হৃদয়বান প্রধানমন্ত্রী এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি