সহ‌কারী‌কে হত‌্যার অভিযোগে কাঠ‌মি‌স্ত্রির মৃত্যুদণ্ড

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪১

  করিম মিয়া (৩৫)

নিজের সহকারী‌কে বাটাল (কাঠ খোদাই‌য়ের যন্ত্র) দি‌য়ে হত‌্যার অভিযোগে ক‌রিম মিয়া (৩৫) না‌মে এক কাঠ‌মি‌স্ত্রিকে ফাঁসি‌তে ঝু‌লি‌য়ে মৃত‌্যুদণ্ডের আদেশ দি‌য়ে‌ছেন কু‌ড়িগ্রাম জেলা জজ আদালত। মঙ্গলবার (২২ সে‌প্টেম্বর) সকাল ১১টার দি‌কে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।

পাব‌লিক প্রসি‌কিউটর (‌পি‌পি) আব্রাহাম লিংকন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মৃত‌্যুদণ্ডা‌দেশ প্রাপ্ত আসা‌মি ক‌রিম মিয়া কু‌ড়িগ্রাম পৌরসভার ভেলা‌কোপা দ‌ক্ষিণ মরাকাটা এলাকার কাছুয়া মামু‌দের ছে‌লে।

নিহত আদম আলী উত্তর ভেলা‌কোপা এলাকার আবেদ আলীর ছে‌লে।

মামলা সূ‌ত্রে জানা যায়, ২০১১ সা‌লের ২০ ফেব্রুয়া‌রি সন্ধ‌্যায় কু‌ড়িগ্রাম পৌরসভার ভেলা‌কোপা দ‌ক্ষিণ মরাকাটা নামক স্থা‌নে পাওনা মজুরি চাওয়া‌য় ক‌রিম মিয়া তার সহ‌যোগী দিনমজুর আদম আলী (১৯) কে বাটাল দি‌য়ে পে‌টে ও মাথায় আঘাত ক‌রে গুরুতর জখম ক‌রে। এতে মুমূর্ষু অবস্থায় আদম আলী‌কে স্থানীয়রা হাসপাতা‌লে নি‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। এ ঘটনায় নিহত আদম আলীর বাবা আবেদ আলী বাদী হ‌য়ে কু‌ড়িগ্রাম সদর থানায় ক‌রিম মিয়া‌র বিরু‌দ্ধে হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। দীর্ঘ ৯ বছর বিচা‌রিক প্রক্রিয়া শে‌ষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হ‌লো।

মামলায় রাষ্ট্রপ‌ক্ষে ছি‌লেন পি‌পি আব্রাহাম লিংকন। আসা‌মি প‌ক্ষে আইনজীবী ছি‌লেন রুহুল আমীন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম