ঠাকুরগাঁওয়ে বজ্রাঘাতে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯

বজ্রাঘাত

ঠাকুরগাঁওয়ের নেকমরদের দুর্লভপুর গ্রামে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, শনিবার বিকালে নেকমরদের তিশলা সাখাইখুড়া বিলে মাছ ধরতে যান দুর্ল্লভপুর গ্রামের রনি, আলিম ও রউফ। এসময় বজ্রাঘাতে ঝলসে নাসিরুল ইসলামের ছেলে মো. রনি (১০) এবং আবুল কালাম আজাদের ছেলে মো. আলিম (১৯) সেই বিলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় মৃতদের কাছাকাছি অবস্থান করা আ. রউফ (২৫) মারাত্মক আহত হন।

রনির পিতা নাসিরুল গরুর জন্য ঘাস নিয়ে বাসায় ফেরার সময় তাদের এ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। আহত আ. রউফকে রাণীশংকৈল উপজেলা হাসপাতালে আনা হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফিরোজ জামান জুয়েল তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তিনি জানান, রউফের অবস্থা খুবই সংকটাপন্ন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম