৩ দিন ধরে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:০১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৩

 

মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল

নমুনা সংগ্রহকারী মেডিক্যাল টেকনোলজিস্টসহ ল্যাবের অপর কয়েক সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ দিন যাবত করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রফিকুন্নাহার বন্যা জানান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো.আব্দুস সালাম ১৯ সেপ্টেম্বর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। ২১ সেপ্টেম্বরের প্রাপ্ত ফলাফলে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের মেডিকেল টেকনোলজিস্ট কাজী মুহাম্মদ ইউনুস আলী ২৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। ২৫ সেপ্টেম্বরে পাওয়া প্রাপ্ত ফলাফলে তারও করোনা পজিটিভ ফল আসে। ফলে গত ৩ দিন ধরে জেলা হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।

এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, জেলা হাসপাতালের কোভিড-১৯ ইউনিটের ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহকারী টেকশিয়ানসহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই  শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে একজন টেকনিশিয়ান এনে করোনার নমুনা সংগ্রহের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
সংসদের তৃতীয় অধিবেশনের সমাপ্তি, ৬ বিল পাস
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি