কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল হাই বাবলু জানান, তিনি কমিটি ছেড়ে আসার পর এ কমিটি বিলুপ্ত করার জন্য আবেদন করেছিলেন।

তিনি বলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক কমিটি দীর্ঘদিন আগে মনোনীত। আমি যখন ওই কমিটি ত্যাগ করে মহানগর আওয়ামী লীগের কমিটিতে চলে আসি তখনই ব্যক্তি উদ্যোগে ওই কমিটি বিলুপ্ত করার জন্য আবেদন করি। যার কারণে হয়তো কেন্দ্র থেকে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

তবে বিলুপ্তির অন্য কোনও কারণ আছে কিনা তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম