হালদায় বালু তোলার চারটি অবৈধ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৭

মাছের প্রাকৃতিক অভয়াশ্রম হালদা নদীতে অভিযান চালিয়ে চারটি বালু তোলার ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করে দেয় প্রশাসন।

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব নৌকা ধ্বংস করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।

মাছের প্রাকৃতিক অভয়াশ্রম হালদা নদীতে অভিযান চালিয়ে চারটি বালু তোলার ইঞ্জিনচালিত নৌকা আটক করে ধ্বংস করে দেয় প্রশাসন।

এ সম্পর্কে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, হালদার মা মাছ ও ডলফিন রক্ষা এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে। হালদা নদীর উপজেলার সাত্তার ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিনচালিত নৌকা ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলনের সময় জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে নৌকাগুলো ব্যবহার অনুপযোগী করে ধ্বংস করে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এর আগে সোমবার রাতে উত্তর মাদার্শা ইউনিয়নের হালদা অংশে অভিযান চালিয়ে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম