পুলিশের অভিযানে বোমা ও পাইপগান উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২

পুলিশের অভিযানে বোমা ও পাইপগান উদ্ধার

সাতক্ষীরায় পুলিশের পৃথক অভিযানে দুটি তাজা বোমা ও দুটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ শাহরিয়ার এনাম কিংসান নামের এক যুবককে আটক করে। আটক শাহরিয়ার এনাম কিংসান (৩৯) আশাশুনির গদাইপুর গ্রামের এনামুল হকের ছেলে।

পুলিশের অভিযানে বোমা ও পাইপগান উদ্ধার
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম জানান, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর এলাকা থেকে বোমাসহ শাহরিয়ার এনাম কিংসান নামের ওই যুবককে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফরিদ হোসেন, এএসআই জসীমউদ্দিন, এএসআই প্রদীপ কুমার ও এএসআই ইদ্রিস আলিসহ ডিবি পুলিশের একটি দল আশাশুনির গদাইপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি তাজা বোমাসহ শাহরিয়ার এনাম কিংসানকে আটক করেন।

তিনি আরও বলেন, এছাড়া পরিত্যক্ত অবস্থায় তালা থেকে দুটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। তালা উপজেলার ডুমুরিয়া গ্রামের জাফরের পুকুর থেকে এটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম