‘শীর্ষ সন্ত্রাসী’ কালা স্বপন অস্ত্রসহ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ০৯:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১০:৪১

স্বপন মিয়া ওরফে কালা স্বপন গাজীপুর মহানগরীর কথিত শীর্ষ সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি স্বপন মিয়া ওরফে কালা স্বপনকে (২৭) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে এই খবর নিশ্চিত করেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন। মহানগরের হাড়িনাল (লেবু বাগান) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

স্বপন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সদর এলাকার রতন মিয়ার ছেলে।

আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ১২ সেপ্টেম্বর মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গাজীপুর মহানগরের বরুদা এলাকার নৈশপ্রহরী শেখ ফরহাদুল ইসলাম ওরফে নয়নকে (৪৫)  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নয়ন তার মৃত্যুর জন্য কালা স্বপন ও তার সহযোগীদের দায়ী করে জবানবন্দি দেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে স্বপন মিয়া ওরফে কালা স্বপনকে প্রধান আসামি করে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) সদর থানায় মামলা দায়ের করেন। পরে বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের হাড়িনাল (লেবু বাগান) এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালা স্বপনকে গ্রেফতার করা হয়। সে গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল লেবু বাগান এলাকার শুভ’র  বাড়িতে ভাড়া বাসায় থাকে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কালা স্বপন জানায়, সে এর আগেও রাজনৈতিক কারণে ২০১৮ সালের ১১তম জাতীয় নির্বাচনের দিন ভোট গ্রহণ চলাকালে হাড়িনাল স্কুল কেন্দ্রের মাঠে গাজীপুর মহানগরের যুবলীগের নেতা লিয়াকতকে খুনের ঘটনায় জড়িত ছিল। কালা স্বপন ভাড়াটে ক্যাডার হিসেবে কাজ করতো।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’