১৩ লাখ টাকা নিয়ে ‘নগদ’-এর সেলস অফিসার উধাও

গাজীপুর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৮:৩৩আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:৩৫

গাজীপুর

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’-এর ১৩ লাখ ৭১ হাজার টাকা নিয়ে সেলস অফিসার নাঈম ইসলাম (২২) গাজীপুর থেকে উধাও হয়ে গেছেন। তিনি জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার সূর্য্যনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এই ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফুর রহমান খান বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর বাসন থানায় মামলা দায়ের করেছেন।

ব্রাদার্স স্টিল টেডার্সের মালিক মহি উদ্দিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় বাগদাদ তানজিয়া টাওয়ারে অবস্থিত বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর গাজীপুর সদর এলাকার অথরাইজড ডিস্ট্রিবিউটর তিনি। তার প্রতিষ্ঠানে যুবক নাঈম ইসলাম সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নাঈম গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানের ডিজিটাল মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর ১৩ লাখ ৭১ হাজার টাকা মার্কেট থেকে উঠিয়ে তা নিয়ে উধাও হয়ে যায়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত নাঈমের কোনও সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম