সংঘবদ্ধ ধর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গ্রেফতার ৪

সাভার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৫:২৫আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৫:২৫

গ্রেফতার রাকিব, জাকির ও আলামিন ঢাকার আশুলিয়ায় বেড়াতে গিয়ে দুই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একমাস পর ধর্ষণের ভিডিও থেকে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশ অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ও মঙ্গলবার রাতে খুলনা এবং আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।

গ্রেফতার চার জন হচ্ছে– শাহরুখ, আলামিন, জাকির ও পান রাকিব। তাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

পুলিশ জানায়, আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাড়িতে থেকে দুই কিশোরী স্থানীয় একটি কারখানায় কাজ করতো। একই বাড়ির অপর ভাড়াটিয়া ইসরাফিলকে সঙ্গে নিয়ে একমাস আগে তারা ভাদাইল এলাকার গুলিয়ারচক গ্রামে বেড়াতে যায়। সেখানে যাওয়ার পর স্থানীয় শাহরুখের নেতৃত্বে ১০-১২ জন কিশোর তাদের আটকে ফেলে। এ সময় দুর্বৃত্তরা ইসরাফিলকে মারধর করে দুই কিশোরীকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। তারা পাশবিক নির্যাতনের ভিডিও ধারণ করে।

এদিকে এ ঘটনার পরই গ্রেফতার শাহরুখের বাবা আকবর আলী স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে ওই দুই কিশোরীকে এলাকা থেকে সরিয়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তবে এই ধর্ষণের সঙ্গে জড়িতদের মধ্যে কোন্দল শুরু হলে ধর্ষণের ভিডিও থেকে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চার জনকে আটক করেছে।

এসআই আসওয়াদুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান