ইবির সাবেক ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

ঝিনাইদহ ও ইবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৬:৩৮আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৭:০৬

তিনির বোনের সাবেক স্বামী জামিরুল

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী উলফাত আরা তিন্নির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি জামিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) ভোরে মাগুরা জেলার ভায়না মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জামিরুল উপজেলার শেখপাড়া গ্রামের কনির উদ্দিনের ছেলে ও তিন্নির মেজো বোন ইফফাত আরা মিন্নির সাবেক স্বামী।
জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে জামিরুল ও তার সহযোগীরা তিন্নিদের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও নির্যাতনের পর রাত ১২টার দিকে রুম থেকে তিন্নির মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তিন্নির মা বাদী হয়ে শুক্রবার রাতে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আগেই ৪ আসামি শেখপাড়া গ্রামের কনুর উদ্দিনের ছেলে আমিরুল, নজরুল, লাবিব ও তন্ময়কে গ্রেফতার করে পুলিশ।

তিন্নির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামরার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, তিন্নির মৃত্যুর ঘটনায় মায়ের দায়ের করা মামলার প্রধান আসামি ও মেজো বোনের সাবেক স্বামী জামিরুলকে মাগুরা শহরের ভায়নার মোড় থেকে ভোরে গ্রেফতার করা হয়েছে।

উলফাত আরা তিন্নি শৈলকুপা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, তিন্নি ওপর নির্যাতন ও পরে তার রুম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে একটু পরপরই স্থান পরিবর্তন করছিল। মাগুরার ভায়না মোড় দিয়ে কোথাও যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। এসময় শৈলকুপা থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিন্নি শৈলকুপার শেখপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত ইউসুফ আলীর কন্যা।

এদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ছাত্রী উলফাত আরা তিন্নি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। ডা. তাপস কুমার সরকার বলেন, ‘উলফাত আরা তিন্নিকে ধর্ষণ বা নির্যাতনের আলামত পাওয়া যায়নি।’



আরও পড়ুন:
ইবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

ইবি শিক্ষার্থী তিন্নি হত্যার ঘটনায় গ্রেফতার ৪

ইবি শিক্ষার্থী তিন্নি হত্যার বিচার দাবিতে সতীর্থদের মানববন্ধন

 

 

 

/এএইচ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম