উচ্চমাত্রার শব্দ সৃ‌ষ্টিকারী ৮শ' হাইড্রোলিক হর্ন ধ্বংস

সাতক্ষীরা প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ১৯:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৯:০৮

পরিবেশ দূষণকারী হাইড্রেলিক হর্ন পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

সাতক্ষীরায় উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী ও জনস্বাস্থ্যের জন্য হুমকি হওয়া অবৈধ হাইড্রোলিক হর্ন ও এলইডি লাইট ধ্বংস করার কাজের উদ্বোধন হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড চত্বরে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচির প্রথম দিনে ৮ শ' হাইড্রোলিক হর্ন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, কোন দেশ কতটা সভ্য সেটা বোঝা যায় সেই দেশের ট্রাফিক ব্যবস্থা দেখে। উন্নত বিশ্বে হাইড্রোলিক হর্ন তো দূরের কথা, তারা কোনও হর্ন ব্যবহার করেন না। হাইড্রোলিক হর্ন মানুষের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি নষ্ট করে দেয়। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ব্যবহারকারী। সম্প্রতি জেলাজুড়ে হাইড্রোলিক হর্ন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এটি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে মালিক ও শ্রমিকদের সচেতন করা হয়েছে এবং  ৮শ' শব্দ দূষণকারী হর্ন এবং এলইডি লাইট জব্দ করে বিনষ্ট করা হয়েছে । এখন থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

হাইড্রেলিক হর্ন ধ্বংসর মাধ্যমে সচেতনতা বাড়ানোর অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।

বাস-পরিবহনে নারীদের সম্মানের প্রতি শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এতে আরও বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ আবু জাহিদ প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী