গাজীপুরে দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

গাজীপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ০২:০৭আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০২:১৩

গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নারীসহ ১৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে প্রায় দেড় হাজার অবৈধ আবাসিক এবং প্রায় ছয় কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর)-এর উদ্যোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা মধ্যপাড়া এলাকার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় আয়াতুল্লাহ সিদ্দিকীকে ৮০ হাজার, শহীদুল্লাহকে ৬০ হাজার, জসীম উদ্দিনকে ৩০ হাজার, আমির হোসেনকে ৫ হাজার, লিমু সরকারকে ২০ হাজার, রহিমা বেগমকে ১০ হাজার, সাবিনাকে ২০ হাজার, পারভীন আক্তারকে ৫ হাজার, সোনাই বিবিকে ২০ হাজার, হাজেরাকে ২০ হাজার, রুবিয়াকে ১০ হাজার, আজিরুনকে ১০ হাজার, ছফুরাকে ৩ হাজার এবং সোহাগকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রায় এক হাজার ২শ’ বাসাবাড়ির দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়।

তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসাবাড়ির মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ দিয়েছিল। 

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, উপ-সহকারী প্রকৌশলী সাবিনুর রহমান, বিক্রয় সহকারী আনোয়ার হোসেনসহ টেকনিক্যাল টিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।  

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম